শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

বিরুষ্কা দম্পতির সন্তান নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
বিরুষ্কা দম্পতির সন্তান নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী - Sunamganj Journal

বিনোদন ডেস্ক: একজন ক্রিকেট মাঠের তারকা, অন্যজন রুপালি পর্দার। বলছি, তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার কথা। এই দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি। সম্প্রতি এ খবর আনুশকা নিজেই জানিয়েছেন।

আনন্দের এ খবর জানানোর পর থেকেই কানাঘোষা চলছে—তাদের ছেলে না মেয়ে হবে তা নিয়ে। এর মধ্যে এক জ্যোতিষী গণনা করে জানিয়েছেন, বিরাট-আনুশকার মেয়ে হবে। চার মাসে আগে এমন ভবিষ্যদ্বাণী করেছেন ওই জ্যোতিষী। এ নিয়ে চলছে জোর জল্পনা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে ওই জ্যোতিষীর নাম উল্লেখ করা হয়নি। তবে তার বাড়ি ভারতের বেঙ্গালুরুতে। সংবাদমাধ্যমটিকে জ্যাতিষী বলেন—মেয়ে হোক বা ছেলে হোক, সবাই ভগবানের উপহার। ভগবান সবাইকে সমান ক্ষমতা দেন। এখন তো অনেক ক্ষেত্রে মেয়েরা ছেলেদেরও টেক্কা দেয়।

গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর দেন আনুশকা। ক্যাপশনে লিখেন: ‘আমরা তিনজন, ২০২১ সালের জানুয়ারিতে আসছে।’ তবে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই দম্পতি।

গত মার্চ মাস থেকে করোনা পরিস্থিতির কারণে একদিকে যেমন শুটিং বন্ধ, অন্যদিকে ক্রিকেট মাঠেও বল গড়ায়নি। যার কারণে বাড়িতেই দিন পার করছিলেন বিরাট-আনুশকা।

দীর্ঘদিন বিরাট-আনুশকার প্রেমের সম্পর্ক গোপন ছিল। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102