রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী - Sunamganj Journal

মোঃ শরীফ উদ্দিন: নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে সুনামগঞ্জে সচেতনতামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিটিতে প্রবাসী ও বিদেশগমনেচ্ছুদের জন্য একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিটিতে প্রবাসী ও প্রবাসে যেতে আগ্রহী প্রত্যাশীদের জন্য একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে আরবি, চীনা, জাপানিসহ বিভিন্ন ভাষায় উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে। দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ বাড়লে অবৈধ পথে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে।”

সম্প্রতি অবৈধ পথে বিদেশ যাওয়ার সময় সুনামগঞ্জের নয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “তাদের দায়ের করা মামলাগুলোর দায়িত্ব আজ থেকে আমরা গ্রহণ করছি। দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িত দালালদের আইনের আওতায় আনা হবে। তারা বিশ্বের যে দেশেই অবস্থান করুক না কেন, সংশ্লিষ্ট দেশের সরকারের সহযোগিতা নিয়ে তাদের খুঁজে বের করে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।”

তিনি আরও বলেন, অবৈধ পথে বিদেশে গিয়ে মৃত্যুবরণ করা পরিবারগুলোর পাশে সরকার থাকবে। নিহতদের পরিবারের একজন সদস্যকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আশ্বাসও দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান ও সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী আরোও বলেন, “সুনামগঞ্জকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করব। কারণ দেশের অন্যান্য এলাকার তুলনায় সুনামগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। একই সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা এবং এ পথে গিয়ে প্রাণহানির ঘটনাও এখানে উল্লেখযোগ্য।”

মতবিনিময় সভায় নিরাপদ ও বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বিদেশগমনেচ্ছুদের দালালচক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবৈধ অভিবাসন বন্ধে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিদেশগমনেচ্ছুদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102