স্টাফ রিপোর্টার: মাদক, চোরাচালান পণ্য উদ্ধার ও অধিক মামলা নিষ্পত্তি এবং আসামী গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবধান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন জেলার দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।
সোমবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান।
এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম জাকির হোসেনসহ রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মাসব্যাপী অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, অধিক মামলা নিষ্পত্তি ও মামলায় আসামী গ্রেফতারে ভুমিকা রাখায় এসআই আব্দুল্লাহ আল রিফাতকে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
শেষে ডিআইজি ড. মোঃ জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন।
এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে এসআই রিফাত ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।