বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী - Sunamganj Journal

মোঃ শরীফ উদ্দিন: হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এই লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে ইতোমধ্যে একাধিক সভা করে সম্ভাব্য সমাধান ও করণীয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার সকালে সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের ক্যাচমেন্ট এলাকা (অববাহিকা এলাকায়) নিয়োগ দেওয়ার মতো খুবই কম শিক্ষক পাই।
এজন্য আমাদের অন্য কোনো এলাকা থেকে দিতে হয়।
কিন্তু অন্য এলাকাও ক্যাচমেন্ট এলাকা ভিত্তিক শিক্ষক নিয়োগ হয়। কিছু এলাকা আছে, যেখানে শিক্ষক পাওয়া মুশকিল হয়। এরমধ্যে সুনামগঞ্জ জেলায়ও এই সমস্যা রয়েছে|এটির সমাধানে আমরা কাজ করছি। এজন্য কিছু সময় লাগবে।

স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, যখন আমরা স্কুল ফিডিং শুরু করি তখন অনেক জায়গায় ভুলত্রুটি ধরা পড়ছিলো। এজন্য নিয়মগুলো আরও শক্ত করেছি। প্রত্যেকটি সাপ্লাইয়ার ফুড টেকনিশিয়ান হাইয়ার করতে হবে। তারা অকে করার পর ফুড বিদ্যালয়ে যাবে। আমাদের শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার কারখানাগুলোতে সারপ্রাইজ ভিজিটে যাবে।

খাবার পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে যাবে। স্কুলে মায়েদের নেতৃত্বে কমিটি করা হয়েছে যারা খাবার আসার পর পরীক্ষা করবেন। যারা খাবার ডেলিভারি দেবেন, তাদের জাতীয় পরিচয়পত্রসহ সবকিছু বিদ্যালয়ে থাকতে হবে|

যে জায়গায় এসব নিয়ম মানা হচ্ছে সেখানে জিরো ত্রুটিতে চলে এসেছি আমরা। তবুও যদি কোনো অনিয়মের ঘটনা ঘটে তাহলে দায়িত্বশীলসহ সাপ্লাইয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সুনামগঞ্জ পিটিআই ভবনে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জেলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প পরিচালক আবুল আমিন, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102