বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে পিকফোর্ডের রেকর্ড

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে পিকফোর্ডের রেকর্ড - Sunamganj Journal

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার মধ্য দিয়ে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন জর্ডান পিকফোর্ড। এই তারকা গোলরক্ষক ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনকে। নরওয়ের বিপক্ষের এই ম্যাচটি ছিল বিশ্বকাপের মঞ্চে পিকফোর্ডের ১৮তম ম্যাচ, যা ইংল্যান্ডের কোনো পুরুষ ফুটবলারের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ। মজার বিষয় হলো, একই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে শিলটনের ১৭ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছেন বর্তমান অধিনায়ক হ্যারি কেইনও।

বিশ্বকাপের মঞ্চে জর্ডান পিকফোর্ডের পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। একই আসরে সুইডেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ে তিনি বিশ্বকাপে নিজের প্রথম ক্লিন শিটের দেখা পেয়েছিলেন। এবারের আসরের ১৮তম ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপে খেলা ১৭ ম্যাচে তিনি মোট ৬টি ক্লিন শিট রেখেছেন। ইংল্যান্ডের গোলরক্ষকদের মধ্যে বিশ্বকাপে তার চেয়ে বেশি ক্লিন শিট রয়েছে কেবল পিটার শিলটনের, যার সংখ্যা ১০টি। এছাড়া কিংবদন্তি গর্ডন ব্যাংকসেরও পিকফোর্ডের সমান ৬টি ক্লিন শিট রয়েছে।

গোল বাঁচানোর পরিসংখ্যানেও পিকফোর্ড বেশ উজ্জ্বল অবস্থানে রয়েছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৩২টি সেভ করেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে এই তালিকায় তার ওপরে আছেন কেবল গর্ডন ব্যাংকস এবং পিটার শিলটন। ব্যাংকসের সেভ সংখ্যা ৩৩টি এবং শিলটনের ৫৪টি। তবে চলতি আসরেই গর্ডন ব্যাংকসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে এভারটনের এই তারকা গোলরক্ষকের সামনে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102