বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

মেসির সম্পদের পরিমাণ কত?

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
মেসির সম্পদের পরিমাণ কত? - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এখন আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার। ফোর্বস-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, টানা ১৩ বছর ধরে বিশ্বের সর্বোচ্চ আয় করা পাঁচ ক্রীড়াবিদের একজন হিসেবে থাকা মেসির বিপুল সম্পদ এসেছে দীর্ঘ ক্যারিয়ারে মাঠের আয়, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, ব্যবসায়িক উদ্যোগ এবং সম্পদের মূল্যবৃদ্ধি থেকে। এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে ইন্টার মায়ামি ক্লাবের মালিকানায় অংশীদার হওয়ার সুযোগও তার সম্পদের মূল্য বাড়াতে ভূমিকা রেখেছে।

২০২৩ সালে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ছাড়ার পর সৌদি প্রো লিগ থেকে বছরে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।

ফোর্বসের হিসাবে, চলতি মৌসুমে মেসির মাঠের আয় প্রায় ৭০ মিলিয়ন ডলার এবং স্পন্সরশিপ ও অন্যান্য ব্যবসায়িক খাত থেকে আরও ৭০ মিলিয়ন ডলার আয় হয়েছে।

এর মাধ্যমে মেসি সক্রিয় ক্যারিয়ারে থেকেই বিলিয়নিয়ার হওয়া বিশ্বের হাতে গোনা কয়েকজন ক্রীড়াবিদের একজন হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন।

সূত্র: ফোর্বস

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102