শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মোহাম্মদ নুর
  • প্রকাশিত সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ, সাধারণ নাগরিককে সচেতন ও ক্ষমতায়িত করা এবং সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’-এর সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
‎​
‎রোববার (০২ আগস্ট) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে ৩৫ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।
‎
‎​নবগঠিত কমিটিতে মো: মুজাহিদুল ইসলাম মঞ্জু-কে সভাপতি এবং মো: ওবায়দুল হক মিলন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
‎
‎​কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি দুলাল মিয়া, শাহ কামাল, ওবায়দুল মুফতী ও ফারুক আহমদ; যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাইনউদ্দিন ও মহসিন আলম; সাংগঠনিক সম্পাদক ইমাদুল হক চৌধুরী নাহিদ, জিয়াউর রহমান ও আকিফুজ্জামান রিপন; দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান; আইন ও অধিকার (RTI) বিষয়ক সম্পাদক এড. আইন উদ্দিন ও এড. দীপঙ্কর বণিক; অর্থ সম্পাদক আকিব জাবেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান স্বপন ও মোহাম্মদ আফজাল হোসেন; গবেষণা ও তথ্য সম্পাদক শবনম দোজা জ্যোতি ও মোচ্ছাব্র আহমদ; প্রশিক্ষণ ও সচেতনতা সম্পাদক সাদিকুর রহমান স্বাধীন খান, এস.এইচ নাবিল ও রুহান খাঁন; তথ্য প্রযুক্তি ও মাধ্যম সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পরিবেশ ও জনস্বার্থ সম্পাদক শফিকুল ইসলাম।
‎
‎​এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— এড. খলিল রহমান, মো. রাজ্জু আহমেদ, সোহেল আলম, আবু সাইদ, এ.আর জুয়েল, শাহজাহান সিদ্দিক, মোহাম্মদ নূর, শাহ মোশাহিদ আলম ফয়সল, হাবিবা আক্তার, লামিয়া খাঁন এবং আফসানা আক্তার লামিসা।

‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন ২০০৯-এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে তাদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে এই ফোরাম কার্যকর ভূমিকা রাখবে।
‎
‎​কমিটি গঠন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার সকল স্তরের মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ জেলা গঠনে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102