বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার - Sunamganj Journal

এস এম কিবরিয়া, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন দুর্গম ‘হামহাম’ জলপ্রপাতে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ও আহত হয়ে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পাওয়ার পর কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় অধিবাসীদের যৌথ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পর্যটকদের সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU)-র শিক্ষার্থী।

পুলিশ ও উদ্ধারকারী দল সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ১০ শিক্ষার্থীর একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণের উদ্দেশ্যে কমলগঞ্জে পৌঁছায়। জলপ্রপাতে যাওয়ার পথে দুর্গম পাহাড়ি পিছল রাস্তায় তাঁদের একজন শিক্ষার্থী আচমকা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। একদিকে দুর্গম পাহাড়ি পথ, অন্যদিকে আহত সহযাত্রীকে নিয়ে পথচলা অসম্ভব হয়ে পড়লে তাঁরা বিপদে পড়েন এবং সাহায্য চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

বিকাল ৩টায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি প্রতিনিধি দল স্থানীয় অভিজ্ঞ পথপ্রদর্শকদের সঙ্গে নিয়ে দ্রুত পাহাড়ি বনাঞ্চলে অভিযান শুরু করে। যৌথ দলের টানা পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় বিকাল ৪:৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে অক্ষত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দলের অন্য সব শিক্ষার্থী সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে যৌথ উদ্ধারকারী দল।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102