বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

মাদকসেবনকারী হিসেবে জনতার হাতে আটক ৩

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
মাদকসেবনকারী হিসেবে জনতার হাতে আটক ৩ - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে মাদক সেবনকারী সন্দেহে মোদেরগাও গ্রামের সোহাগ মিয়াসহ ৩ জনকে আটক করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার ভোররাতে মোল্লাহপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত জালাল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা সোহাগ মিয়া(৩৬), মোল্লাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে ময়না মিয়া(৪০) ও একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া(৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়া।

স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় একটি চক্র এলাকায় মাদক সেবন ও ইয়াবা ব্যবসা করে আসছেন। স্থানীয়রা বাঁধা নিষেধ করলেও চক্রটি স্থানীয় প্রভাবশালী হওয়ায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়াবা ও মদের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সোমবার গভীর রাতে সোহাগসহ তিনজনকে এলাকাবাসী আটক করে পুলিশ খবর দিলে মঙ্গলবার ভোরে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়ার নেতৃত্ব পুলিশ সদস্যরা মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এসময় এলাকায় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়া জানালেন, গভীর রাতে স্থানীয়রা সন্দেহভাজন সোহাগসহ তিনজনকে মাদক সেবনকারী হিসেবে আটক করে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষার্থে মামলা প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102