বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: ​সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ইজারা বিহীন ধোপাজান চলতি নদী থেকে রাতের আঁধারে অবৈধ বালু-পাথর লুটপাট বন্ধের দাবিতে এবং নদীর পরিবেশ ও তীরবর্তী ঘরবাড়ি ভাঙনের হাত থেকে রক্ষার লক্ষ্যে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় শহরের নতুন কোর্ট সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও পরিবেশবাদীরা উপস্থিত ছিলেন।

​সভায় সর্বসম্মতিক্রমে ধোপাজান চলতি নদী রক্ষা ও
নদীর তীরবর্তী ঘরবাড়ি সুরক্ষিত রাখতে একটি ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন করা হয় এতে সবার সর্বসম্মতিক্রমে, গোলাম হোসেন অভিকে আহ্বায়ক এবং শফিকুল বারীকে সদস্য-সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

​গঠিত এই অন্তর্বর্তীকালীন কমিটি আগামী ৩ মাসের জন্য দায়িত্ব পালন করবে।

​কমিটি গঠনের পর নবনির্বাচিত আহ্বায়ক তাঁর বক্তব্যে বলেন, ধোপাজান চলতি নদী থেকে রাতের আঁধারে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
যুগ্ম আহ্বায়ক পদে মোহাম্মদ নূর, এমদাদুল হক দিলরব, এরশাদুল হক, মো: সাংবাদিক কেএম শহিদুল ইসলাম, আজহারুল আলম শিপু, মো: মোছাদ্দেক আলী ও পারভেজ আহমদ।
​এছাড়া সদস্য পদে রয়েছেন আজিজুর রহমান রুহেল, সাইদুল ইসলাম, তোফাজ্জুল হোসেন গাজী, ইউসুফ মিয়া ও আমির হোসেন,সুমন মিয়া, কামাল পাশা,হাবিবুল বাশার, আলী বক্স,নাছির উদ্দিন, আলাউর রহমান,আতিকুর রহমান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102