স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খান, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক(সিসি) দেবাশীষ শর্মাসহ অনেকে।
শেষে জেলার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হলেন মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সহকারী কমিউনিটি মেডিলেল অফিসার হিসেবে কর্মরত আছেন।