বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: ‎​ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে রাতের আঁধারে বেপরোয়াভাবে বালু লুটপাটের প্রতিবাদে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার ( ২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টস্থ ‘সুনামগঞ্জ জার্নাল’ অফিসের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি, সুনামগঞ্জ’-এর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলনের ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক গোলাম হোসেন, যুগ্ম আহবায়ক এমদাদুল হক,যুগ্ম আহবায়ক আল আমিন, যুগ্ম আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক অমিত তালুকদার, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান রুহেল, যুগ্ম আহবায়ক কে এম শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোসাদ্দেক আলী, যুগ্ম আহবায়ক আজহারুল আলম শিপু, যুগ্ম আহবায়ক ইউসুফ মিয়া।

সদস্য সচিব মোহাম্মদ নুর, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শফিকুল বারী, সদস্য মোহাম্মদ ছদরুল আলম, আলাউর রহমান, সাইদুল ইসলাম, এমদাদুল হক দিলরব, তোফায়েল হোসেন গাজী, মোঃ কামাল পাশা, আলী বক্স, হাবিবুল বাশার, নাছির উদ্দিন।

‎​সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ধোপাজান চলতি নদী বর্তমানে ইজারাবিহীন থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী অসাধু চক্র রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার ও নৌকা দিয়ে কোটি কোটি টাকার বালু লুটপাট করে নিয়ে যাচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীর পরিবেশ ও পার্শ্ববর্তী বসতবাড়ি ও তীরবর্তী এলাকা মারাত্মক ভাঙনের হুমকির মুখে পড়ছে।

‎​আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, আইনের তোয়াক্কা না করে রাতের অন্ধকারে বালু খেকোরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন ও লুটপাট বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা। অন্যথায় নদী রক্ষায় সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

‎এ সময় বক্তারা আরও জোর দিয়ে বলেন, “নদীটি যদি সরকারি নিয়মে বৈধভাবে ইজারা দেওয়া হয়, তবে বেকার হয়ে পড়া হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান আবার ফিরে আসবে।” এ লক্ষ্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তারা দাবি জানান— যেন সরকারি পর্যায়ে নদীটি বৈধভাবে লিজ/ইজারা দিয়ে সম্পূর্ণ সনাতন (ঐতিহ্যবাহী) পদ্ধতিতে বালু ও পাথর উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে একদিকে সাধারণ মানুষের রুজি-রোজগার নিশ্চিত হবে

‎​উক্ত মতবিনিময় সভায় ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’র নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102