বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

দেওয়ান নগড় গ্রামের বিলাল আহমদ হত্যা, আদালতে মামলা দায়ের

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
দেওয়ান নগড় গ্রামের বিলাল আহমদ হত্যা, আদালতে মামলা দায়ের - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার, দোয়ারাবাজার: দোয়ারাবাজার বিলাল আহমদ হত্যা পরবর্তী আসামীদের বাড়িঘর লুটপাট ও আগুন পুড়িয়ে দেয়ায় আদালতে অভিযোগ করেছেন উপজেলার দোহালীয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামের মছরব আলীর স্ত্রী মিনারা বেগম। এপর্যন্ত মিনারা বেগম বাদি হয়ে আদালতে দুইটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে যানাযায়, গত ৫ এপ্রিল সন্ধ্যা সময় মিনারা বেগম ও সুজন মিয়ার বসত ঘরে আগুন দিয়ে সম্পূর্ণ ঘর পুড়িয়ে দেয়া হয়। মিনারা বেগমের আরেক অভিযোগে যানা যায় গত ২৭ মার্চ তাদের পালিত ২৬ টি গরু, একটি ফার্মের ৩০০ হাঁস সহ কয়েকটি ঘরের মুল্যবান আসবাবপত্র একই গ্রামের জালু মিয়ার পুত্র সুনুর মিয়ার নেতৃত্বে এ লুটপাটের ঘটনা ঘটায়। এর মধ্যে লুট হওয়া তিনটি গরু পান্ডারগাঁও ইউনিয়নের শাহীন মেম্বার এলাকার লোকজন মিলে উদ্ধার করে গরুর মালিকের কাছে সমজিয়ে দেন। পলিরচর গ্রামে আরেক ইউপি সদস্য ছমির উদ্দিন লুট করে নিয়ে যাওয়া ৪ টি গরু আটক করেন পরে রাতের আধারে ৪ টি গরু অন্যত্র শরিয়ে ফেলেন লুটপাট করী লোকজন। ইতিমধ্যে তিনটি গরু উদ্ধার হলেও বাকি ২৩ টি গরু আর মালিক পক্ষ খোঁজে পায়নি।

এব্যাপারে শনিবার ডিবি পুলিশের এস আই মো. আব্দুর রহিম মামলার তদন্তের জন্য সরেজমিন দেওয়ান নগর গ্রামে যান।

মামলার বাদি মিনারা বেগম জানান, আমরা নিরিহ মানুষ আমাদের বাড়িতে কোন পুরুষ লোক নাথাকায় সুনুর মিয়ার লোকজন আমাদের মারপিট করে ঘরে থাকা পালং,আলমিরা,চেয়ার টেবিল, মিছরিপ সহ সম্পুর্ন মালামাল লুট করে নিয়ে যায়। এর পর আমি আদালতে দুইটি মামলা দায়ের করেছি।

উদ্ধার হওয়া তিনটি গরুর ব্যাপারে পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মিয়া জানান, গরু গোলো পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ঞনগর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে। পরে দেওয়ান নগর গ্রামের সুনুর মিয়া ও দোয়ারাবাজার থানার এস আই ফয়েজ আহমদ সহ গরু উদ্ধার করে মিনারা বেগমের লোকজনের কাছে হস্তান্তর করি।

একই ইউনিয়নের ইউপি সদস্য ছমির উদ্দিন জানান, আমার ওয়ার্ড এলাকার পলিরচর আওলাদ মিয়ার বাড়িতে চারটি গরু দেওয়াননগর থেকে এনে রাখা হয়েছে খবর পাই পরে এলাকার লোকজন নিয়া আওলাদের বাড়িতে চারটি গরু পাই, আওলাদ মিয়া বাড়িতে না থাকায় থাকে মোবাইল ফোনে জানানোহয় পরেরদিন পর্যন্ত গরু তার হেফাজতে রাখার জন্য। পরেরদিন আওলাদ মিয়া জানায় দেওয়ান নগরের যারা গরু রেখেছিল তারা আবার অন্যত্র সরিয়ে ফেলে। পরে আর গরুর সন্ধান পাইনি।

অভিযোক্ত সুনুর মিয়া বলেন, আমরা তাদের ঘরে আগুন দেইনি, তারা নিজেরাই তাদের ঘর পুড়িয়েছে। আমাদের হয়রানি করারজন্য মামলা করেছে তারা। গরু পান্ডারগাঁও এলাকা থেকে আমি নিজেই উদ্ধার করে দিয়েছি। আমরা তাদের গরু নেইনি।

উল্লেখ্য, গত ২৭ মার্চ গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফফারের পুত্র বিলাল আহমদ ঘটনার স্থলেই মারা যায়। এঘটনায় সাতজন জেলহাজতে আছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (ডিবি) এস আই আব্দুর রহিম জানান, মামলার তদন্ত চলমান এখনও সম্পুর্ন সাক্ষীর বক্তব্য সংগ্রহ হয়নি। সব সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে তদন্ত রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102