বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড - Sunamganj Journal

ক্রীড়া ডেস্ক: মায়ামিতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নরওয়েকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের এই রোমাঞ্চকর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের জোড়া গোলের সুবাদে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে ‘থ্রি লায়ন্স’রা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে খেলে ইংল্যান্ড। তবে খেলার ৩৬ মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে দারুণ এক শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে নরওয়েকে লিড এনে দেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৪৫+২) অ্যান্থনি গর্ডনের সহায়তায় চমৎকার এক গোলে ইংল্যান্ডকে ১-১ সমতায় ফেরান বেলিংহাম। ঠিক দুই মিনিট পর হ্যারি কেইন বল জালে জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজালে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৫৭ মিনিটে নরওয়ের টরবইয়র্ন হেগেম বল জালে জড়ালেও ভিএআর (VAR) মনিটরে দেখে গোলটি বাতিল করেন রেফারি। কারণ, কর্নারের সময় ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে ফাউল করেছিলেন আর্লিং হলান্ড। এরপর ৭৫ মিনিটে বড় বাঁচা বেঁচে যায় ইংল্যান্ড। নরওয়ের একটি আক্রমণ থেকে নেওয়া হেড ক্রসবারে লেগে ফিরে আসে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও ত্রাতা হয়ে আসেন বেলিংহাম। ৯৩ মিনিটে মরগান রজার্সের নেওয়া শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিলান্ডের হাত ফসকে বেরিয়ে গেলে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা বেলিংহাম ফিরতি বলে পা ছুঁইয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ১০১ মিনিটে জেদ স্পেনস ফাউলের শিকার হলে ইংল্যান্ড একটি পেনাল্টি পেলেও ভিএআরের সাহায্যে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করেন। ১০৯ মিনিটে নিলান্ড দুর্দান্ত দুটি সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

পুরো ম্যাচে ইংল্যান্ডের রক্ষণের কাছে একরকম নিষ্প্রভ ছিলেন ব্রাজিল ম্যাচে জোড়া গোল করা নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। ১০৬ মিনিটে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। শেষ পর্যন্ত বেলিংহামের ওই মহামূল্যবান গোলটিই ইংল্যান্ডের জয় নিশ্চিত করে।

উল্লেখ্য, এই হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত দক্ষিণ আফ্রিকার তরুণ মিডফিল্ডার জেডেন অ্যাডামসকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাত্র ২৫ বছর বয়সী এই ফুটবলার কয়েক সপ্তাহ আগেই চলমান বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102