বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

নির্বাচন কে করবে, তা ইসি ও আদালতের বিষয়-রিজভী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
নির্বাচন কে করবে, তা ইসি ও আদালতের বিষয়-রিজভী - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং প্রার্থিতার বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কে করবে বা কে করবে না-এটি আইন অনুযায়ী ইসি এবং আদালত নির্ধারণ করবেন।

রবিবার (১৯ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর চিঠি দেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে রিজভী বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী বলল, তা আমাদের বিবেচ্য বিষয় নয়। দেশের প্রচলিত আইন এবং বর্তমান আইনি কাঠামো অনুযায়ী কারা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, তা যাচাই-বাছাই করার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যেহেতু এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে, তাই প্রার্থিতার রূপরেখা কী হবে, তা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম (স্থায়ী কমিটি) সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

নির্বাচনে দলীয় প্রার্থী সবার জন্য উন্মুক্ত থাকবে কি না-এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের ফোরামে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

দলের আগামী জাতীয় কাউন্সিল বা সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, সম্মেলনের বিষয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন। কাউন্সিল অবশ্যই অনুষ্ঠিত হবে। তবে কোন মাসে তা অনুষ্ঠিত হবে, সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি, খুব দ্রুতই সম্মেলনের তারিখ নির্ধারণ করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102