রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান - Sunamganj Journal

মোঃ শরীফ উদ্দিন: সুনামগঞ্জে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষ শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রচলিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। পুঁজিবাদী ব্যবস্থার কারণে শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। একদিকে শ্রমিকের ঘাম ঝরানো শ্রমে একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়ে তুলছে, অন্যদিকে অসংখ্য শ্রমিক ন্যূনতম মজুরি, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন শুধু অর্থনৈতিক দাবি আদায়ের বিষয় নয়; এটি মানুষের মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই। প্রচলিত আইন শ্রমিকের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে পারেনি। ইনসাফভিত্তিক ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধের বিধান নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু, সুনামগঞ্জ জেলা উপদেষ্টা অ্যাডভোকেট শামসুদ্দিন ও অধ্যাপক আবদুল্লাহ।

বিশেষ অতিথিরা বলেন, শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম স্পষ্ট নির্দেশনা দিয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে ন্যায্য পরিবেশ সৃষ্টি এবং তাদের অধিকার রক্ষায় সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের আরও সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পেশাজীবী ইউনিয়নের বিপুলসংখ্যক শ্রমিক প্রতিনিধি ও দায়িত্বশীল অংশ নেন। বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের পাশাপাশি কার্যকর শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102