রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ - Sunamganj Journal

মোঃ শরীফ উদ্দিন: সুনামগঞ্জ শহরের উকিলপাড়া পয়েন্টে ‘সৈকত মেগা শপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজু দাস নামে এক কর্মচারী রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে রুবেল মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল ৫টার দিকে উকিলপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসননগর মাদ্রাসা পয়েন্টের অস্থায়ী বাসিন্দা কাদির মিয়ার ছেলে রুবেল মিয়া বিকেলে সৈকত মেগা শপে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দোকানে কর্মরত শাওন আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি বের করে তাকে আঘাতের চেষ্টা করেন। পরে দোকানের বাইরে গিয়ে ইট দিয়ে প্রতিষ্ঠানের সামনের অংশের কাচ ভাঙচুর করেন।

এ সময় দোকানের কর্মচারী শাওন আহমেদ, রাজু দাস ও নিজু দাস তাকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার আঘাতে নিজু দাসের মাথায় গুরুতর জখম হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় আহত হন।

ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

সৈকত মেগা শপের মালিক সবুজ চন্দ্র সরকার বলেন, “আমি ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছি। দোকানে কর্মরতদের কাছ থেকে জানতে পেরেছি, রুবেল হঠাৎ দোকানে ঢুকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সে ভাঙচুর চালায় এবং কর্মচারীদের ওপর হামলা করে। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কর্মচারীরা আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102