বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে সন্তানরা বিদেশে থাকায় সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতাকে পরিকল্পিতভাবে হামলায় গুরুতর জখম করে ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । গেল ১৯ জুন দুপুরে উপজেলার বারগোপী গ্রামের নিজ বাড়ীর পাশে এই হামলার শিকার হন এই বৃদ্ধা। এঘটনায় ছাতক থানায় একটি মামলা দায়ের হয়েছে । ঘটনার সাথে জড়িত আব্দুল হান্নান ও রাসেল আহমদ নামের দু’জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত রাসেলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ছাতক উপজেরার দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের বাসিন্দা হাজী মৌর আলী সন্তানরা ইউরোপ প্রবাসে থাকার সুবাধে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ভুক্তভোগীর নিকটাত্মীয়দের মধ্যে ঝামেলা চলছিল। দীর্ঘদিন চলা অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েও কাজে না আসায় গত ১৯ জুন দুপুরে উপজেলার বারগোপী গ্রামের নিজ বাড়ীর পাশে এই বর্বরোচিত হামলা চালায় বলে জানা গেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় তার কাছে থাকা নগদ ৭২,২০০ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে এবং আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে ঘটনার কিছুদিন পর গত ২ জুলাই ২০২৬ তারিখে ছাতক থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। (মামলা নম্বর: ০২, তারিখ: ০২/০৭/২০২৬)। দণ্ডবিধির বিভিন্ন ধারায় (১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড)।

ভুক্তভোগী বারগোপী গ্রামের বাসিন্দা হাজী মৌর আলী জানালেন, ঘটনার দিন বিবাদী আব্দুল হান্নান (৫৫), রাসেল আহমদ (২১) ও পাভেল (১৯) পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। বিবাদী আব্দুল হান্নানের হুকুমে রাসেল তার হাতে থাকা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি তা প্রতিহত করার সময় আঘাতটি তার মুখে লাগে। এতে তার উপরের পাটির সামনের তিনটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর জখম হন। এরপর পাভেল নামের অপর এক অভিযুক্ত বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তার পকেটে থাকা নগদ ৭২,২০০ টাকা ছিনিয়ে নেয় এবং সম্পত্তি ছাড়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোফাখ খারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইতোমধ্যে প্রধান অভিযুক্তের পর পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে মামলার দ্বিতীয় আসামি রাসেলকে গ্রেপ্তার করে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৫ জুলাই আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় এবং বাকি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।

প্রবাসীর বৃদ্ধ পিতার ওপর এমন নৃশংস হামলা এবং সম্পত্তি গ্রাসের অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সচেতন মহল দ্রুত পলাতক আসামিকে গ্রেপ্তারসহ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102