বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ চমৎকার সাফল্য অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী ফাইযা হাসনাত চৌধুরী। সদ্য ঘোষিত ফলাফলে সে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করেছে।

ফাইযা হাসনাত চৌধুরী দিরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিক্ষা নিকেতন থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

মেধাবী এই শিক্ষার্থীর পৈতৃক নিবাস দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রনভূমি গ্রামে হলেও, জন্মসূত্রে সে দিরাই পৌরসভার ০৯ নং ওয়ার্ডের মাদানি মহল্লা এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছে। তার পিতা আবুল হাসনাত চৌধুরী (রুমি) দিরাই বাজারের একজন বিশিষ্ট ও পরিচিত ব্যবসায়ী।

ফাইযার এই গৌরবময় সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে তার পরিবার, বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে। মেয়ের এই অনন্য কৃতিত্বে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তার পিতা আবুল হাসনাত চৌধুরী (রুমি) মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং ফাইযার কঠোর অধ্যবসায়ের ফলেই এই গৌরবজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তারা ফাইযার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102