শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

মৌলভীবাজারে নজরুল একাডেমীর নতুন জেলা কমিটি গঠন, সভাপতি ডা. ছাদিক, সম্পাদক শাহীন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
মৌলভীবাজারে নজরুল একাডেমীর নতুন জেলা কমিটি গঠন, সভাপতি ডা. ছাদিক, সম্পাদক শাহীন - Sunamganj Journal

এস এম কিবরিয়া, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে সাহিত্য ও সংস্কৃতিচর্চার ঐতিহ্যবাহী সংগঠন ‘নজরুল একাডেমী’র নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডা. ছাদিক আহমদ। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডা. ছাদিক আহমদকে সভাপতি এবং সৈয়দ হুমায়েদ আলী শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এ কমিটি গঠন করা হয়।

নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়
কমিটি গঠন শেষে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নজরুল একাডেমীর নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান:
সমাজে কবির অসাম্প্রদায়িক ও সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করাই হবে এই কমিটির অন্যতম মূল লক্ষ্য।

কবির সাহিত্য ও দর্শনকে ছড়িয়ে দিতে জেলাজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ও সাহিত্যিক ব্যক্তিত্বরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই কমিটির হাত ধরে মৌলভীবাজারে নজরুল চর্চা ও সাংস্কৃতিক আন্দোলন আরও বেগবান হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102