রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব-প্রধানমন্ত্রী অক্টোবরে শুরু হচ্ছে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই, পণ্যগুলো কী

বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা - Sunamganj Journal

বিনোদন ডেস্ক: গ্লোবাল হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্প নিয়ে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুগ্ধতা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; যা নিয়ে জোর চর্চা চলছে।

শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দীপিকা পাড়ুকোনকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে গ্লোবাল হোটেল চেইন হিলটনের নতুন একটি বিজ্ঞাপনে দেখা গেল এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপনে নীল রঙের স্টাইলিশ প্যান্ট-স্যুট পরে বিলাসবহুল হিলটন হোটেলে নাচতে দেখা যায় দীপিকাকে। তার ন্যাচারাল সৌন্দর্য ও সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। বিজ্ঞাপনটির বিশেষ দিক হলো, এটি দীপিকার দ্বিতীয় গর্ভধারণের সময় ধারণ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় বিজ্ঞাপনটির শুটিং করেছেন তিনি।

বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন দীপিকা। অনেক ভক্তই তার বেবি বাম্প লক্ষ্য করে মন্তব্য করেছেন। একজন লেখেন, “দীপিকা হিলটন বিজ্ঞাপনটির শুটিং গর্ভবতী অবস্থায় করেছেন।” আরেকজন লেখেন, “বেবি বাম্প নিয়েও দারুণ লাগছে।” অন্যজন লেখেন, “ছোট্ট বেবি বাম্পটা চোখে পড়ছে।” উচ্ছ্বাস প্রকাশ করে একজন লেখেন, “অবশেষে! প্রায় তিন মাস পর নতুন পোস্ট পেলাম।” অন্য একজন লেখেন, “দুয়ার মা এবার বিশ্বজুড়ে আরেক সন্তানের অভিষেক করাচ্ছেন।”

সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে আলোচনায় ছিলেন দীপিকা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট আট ঘণ্টার কর্মদিবসসহ তার কয়েকটি শর্ত মেনে নেওয়া সম্ভব না হওয়ায় সিনেমাটি ছেড়ে দেন তিনি।

এরপর নির্মাতা নাগ অশ্বিনও ‘কল্কি টু’ থেকে দীপিকার সরে যাওয়ার ঘোষণা দেন। প্রতিবেদনে দাবি করা হয়, পেশাগত ব্যস্ততা, শিডিউল জটিলতা এবং সিক্যুয়েলে তার চরিত্রের গুরুত্ব কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, এই দুটি বড় প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দীপিকার যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এটি শাহরুখের সঙ্গে তার ষষ্ঠ কাজ। সম্প্রতি সিনেমাটির শুটিং সেটের কিছু ছবিও প্রকাশ্যে এসেছে, যা ভক্তদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। এছাড়া, আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন দীপিকা। অ্যাটলি কুমার পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

চলতি বছরের শুরুতে দীপিকা ও তার স্বামী রণবীর সিং যৌথভাবে ইনস্টাগ্রামে দ্বিতীয়বার বাবা-মা হতে যাওয়ার খবর জানান। দীপিকা একটি ছবি শেয়ার করেন, যেখানে তাদের মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। কিটটিতে দুটি গোলাপি দাগ ছিল, যা ইতিবাচক ফলের প্রতীক। ছবিতে দুয়ার হাত ধরে ছিলেন দীপিকা ও রণবীর। পোস্টটির ক্যাপশনে দীপিকা শুধু নজর লাগা থেকে রক্ষার ইমোজি ব্যবহার করেছিলেন।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102