রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের একটি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

বুধবার দুপুরে ওই কিশোরীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কিশোরীটি ময়মনসিংহ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২০ বছর বয়সী এক তরুণের বিয়ের আনুষ্ঠানিকতা বুধবার সন্ধ্যায় সম্পন্ন হওয়ার কথা ছিল। এ উপলক্ষে কনের বাড়িতে বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের জন্য খাবারের আয়োজন চলছিল।

বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে বুধবার বেলা সোয়া ১২টার দিকে কিশোরীর বাড়িতে যান ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু। সেখানে গিয়ে তাঁরা বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পান।

এ সময় প্রশাসনের কর্মকর্তারা কিশোরীর পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর আইনগত পরিণতি সম্পর্কে বোঝান। পরে পরিবারের সদস্যরা বাল্যবিবাহ বন্ধ করতে সম্মত হন। একই সঙ্গে কিশোরীর মা লিখিতভাবে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি মেয়েকে বিয়ে দেবেন না।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “বাল্যবিবাহ একটি অপরাধ। ধর্মপাশা থানা পুলিশ, স্থানীয় লোকজন, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত প্রচেষ্টায় কিশোরীর বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব হয়েছে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।”

প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102