বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ - Sunamganj Journal

মোঃ শরীফ উদ্দিন: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে বরাদ্দ আদায় করা হয়েছে যার কোনো অস্তিত্বই নেই। এমন ভূতুড়ে প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দ দেখিয়ে টাকাও উত্তোলন করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দুটি ভিন্ন ইউনিয়নে একই নামে পৃথক দুটি প্রকল্প দেখিয়ে দুই দফায় বরাদ্দ নেওয়া হলেও এর মাঝে একটি প্রতিষ্ঠানের বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

এদিকে সরকারি আর্থিক বিধি অনুযায়ী, টিআর প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা ৩০ জুনের মধ্যে শেষ না হলে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে সেই বিধান অনুসরণ না করে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত না দিয়ে তা ব্যক্তিগত ব্যাংক হিসাবে রাখা হয়েছে।

স্থানীয়রা বলছেন, এই ঘটনা শুধু আর্থিক অনিয়ম নয়; সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতাকেও প্রশ্নবিদ্ধ করছে।

২০২৫-২৬ অর্থবছরের টিআর দ্বিতীয় পর্যায়ের আওতায় পাইকুরাটি ইউনিয়নে কলকাকলী বিদ্যাপীঠে মাটি ভরাট ও উন্নয়ন নামক প্রকল্পের অনুকূলে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের অর্থ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিষয়ের সহকারী অধ্যাপক বশির আহম্মদের নামে ছাড় দেওয়া হয়। গত ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। গত বুধবার দুপুরে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, নামমাত্র কাজ করা হয়েছে। মাটি ভরাটের কোনো কাজই হয়নি।

এদিকে একই অর্থবছরে টিআর তৃতীয় পর্যায়ের আওতায় সেলবরষ ইউনিয়নের কলকাকলী বিদ্যাপীঠ উন্নয়ন নামক আরেকটি প্রকল্পে এক লাখ ২০ হাজার টাকার পৃথক বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

গত বুধবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেলবরষ ইউনিয়নে কলকাকলী বিদ্যাপীঠ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কলকাকলী বিদ্যাপীঠে দৃশ্যমান নয় টিআর প্রকল্পের কাজ। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও এমন কোনো প্রতিষ্ঠানের বিষয়ে জানেন না বলে দাবি করেছেন। অথচ এই (অস্তিত্বহীন) প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দের অর্থও বশির আহম্মদকে পিআইসি সভাপতি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে ছাড় দেওয়া হয়েছে। পরে বশির আহম্মদ ওই অর্থ নিজের ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) সংরক্ষণ করেছেন।

সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, তাঁর ইউনিয়নের কলকাকলী বিদ্যাপীঠ নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। একই কথা জানিয়ে সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী বলেন, এমন অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধভাবে

উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত।

ওই দুটি প্রকল্পের পিআইসি সভাপতি বশির আহম্মদ বলেন, স্থানীয় এমপির দোহাই দিয়ে পিআইও তাঁকে দুটি প্রকল্পের বিল জমা দিতে বলেন। নইলে একটির টাকা ফেরত চলে যাবে। তিনি বিষয়টি এমপিকে জানিয়েছেন। প্রতিষ্ঠানের বরাদ্দ দিয়ে কাজ করিয়েছেন এবং অন্যটি তাঁর অ্যাকাউন্টে জমা আছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় এমপি অবগত আছেন। একজনই (বশির) প্রকল্পের সভাপতি। ইউনিয়নের নাম ভুল হয়েছে। সময়সাপেক্ষ হওয়ায় এটি সংশোধন করার সুযোগই ছিল না। নইলে বরাদ্দ ফেরত যেত। ফেরত গেলে প্রতিষ্ঠান টাকা পেতো না। যে প্রকল্পগুলোর কাজ হয়নি সেগুলো ফেরত গেছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102