বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান - Sunamganj Journal

এস এম কিবরিয়া, মৌলভীবাজার: মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যাওয়ায় আগামী দুই মাসের জন্য আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমানের কাছে। তিনি এই সময়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) মৌলভীবাজার প্রেসক্লাব থেকে জারি করা এক দায়িত্ব হস্তান্তরপত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জুলাই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভায় একটি সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আহ্বায়ক বকসি ইকবাল আহমদ ১৮ জুলাই থেকে পরবর্তী দুই মাস ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন।
তার এই অনুপস্থিতিকালীন সময়ে প্রেসক্লাবের প্রশাসনিক, সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব ও প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ করা হয়েছে।

দায়িত্ব পালনকালে তিনি আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত এবং প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করবেন। তার গৃহীত প্রয়োজনীয় ও যৌক্তিক সিদ্ধান্তসমূহ আহ্বায়কের অনুপস্থিতিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সিদ্ধান্ত হিসেবে কার্যকর ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

এদিকে, দায়িত্ব পালনকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সকল সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ভারপ্রাপ্ত আহ্বায়ককে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102