সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সাংবাদিকতায় সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন হাবিবুর রহমান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
সাংবাদিকতায় সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন হাবিবুর রহমান - Sunamganj Journal

দিরাই প্রতিনিধিঃ সাংবাদিকতায় সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন হাবিবুর রহমান। সেই আলো পথ দেখাবে আগামীকে। সাংবাদিকতা প্রতিকূল পরিবেশ অতিক্রম করে পেশাগত উৎকর্ষতায় সমৃদ্ধ হবে। সৃষ্টিশীল মানুষ মরেন না, সৃষ্টিকর্মের মধ্যেই বেঁচে থাকেন। সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার ছিলেন, আছেন, থাকবেন।

তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দিরাই প্রেসক্লাবের আয়োজনে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে দিরাই গণমিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতায় সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন হাবিবুর রহমান - Sunamganj Journal

প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, বর্তমান সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরী, যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, সাংবাদিক এনামুল হক, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক কাওসার চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাধীন কুমার দাস, মাওলানা নুরুদ্দিন, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল নেতা লিপন হাসান চৌধুরী, সাংবাদিক রুকনুজ্জামান জহুরী, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, হাওরাঞ্চলের চারণ সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার গত ২২ আগস্ট ইন্তেকাল করেন। তিনি বাসসের সুনামগঞ্জ জেলা, ইত্তেফাক ও সিলেটের ডাকের দিরাই উপজেলা প্রতিনিধি, দিরাই প্রেসক্লাবের সভাপতি সদ্য প্রয়াত হাবিবুর রহমান তালুকদারের স্মরণসভায় এসব কথা বলেছেন বিশিষ্টজন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102