রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

দায়িত্ব অবহেলার দায়ে সুনামগঞ্জের ছাতক থানার ওসি নাজিম উদ্দিনকে প্রত্যাহার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
দায়িত্ব অবহেলার দায়ে সুনামগঞ্জের ছাতক থানার ওসি নাজিম উদ্দিনকে প্রত্যাহার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ ফেসবুক লাইভে এসে হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার প্রমান পাওয়ায় সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। তাকে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ সুপার কার্যালয় জানায়, গত সোমবার(১৮ অক্টোবর) পুলিশ হেডকোয়াটারের এই আদেশে পুলিশ সুপার মিজানুর রহমান তাকে ছাতক থানা থেকে বদলী করে পুলিশ লাইন্সে সংযুক্ত করে স্বাক্ষর করেন।

গত ২৩ সেপ্টেম্বর রাতে ছাতক থানার ওসির কক্ষ থেকে ফেসবুকে ” ছাতক টু সুনামগঞ্জ” নামের একটি ফেইসবুক আইডি ব্যবহারকারি লাইভে আসেন, এসময় হত্যা মামলায় অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, যা ফেসবুকে লাইভ করায় আলোচনা- সমালোচনা শুরু হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা পুলিশ। তদন্তে দায়িত্বে অবহেলার সত্যতা পাওয়ায় ওসি নাজিম উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পুলিশ হেডকোয়াটারের নির্দেশনায় ছাতক তানার ওসিকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং ছাতক তানার দায়িত্বভার ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমানের কাছে অর্পন করা নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102