নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের দিরাইয়ের মেঘনা বারোঘর জলমহাল নিয়ে ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রুহেদ মিয়া(৪৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার ভাটিপড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত হলেন, ভাটিপাড়া গ্রামের মৃত আব্দস শহীদের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখলদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রদ্বীপ রায় ও আওয়ামী লীগ নেতা কাজলনূরের মধ্য বিরোধ চলে আসছিলো। সোমবার দুপুরে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে প্রদ্বীপ রায় নিয়ন্ত্রণ শাহালম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়। সংর্ষে কাজলনূর গ্রুপের রুহেদ মিয়া ঘটনাস্থলে মারা যান।
আহতদের মধ্যে অন্যান্যরা হলেন, সুয়েদ মিয়া (৪০), জসিম( ২৮), ফয়জুল (৪২), অন্তর(২০), সুজানুর(২৫), ফাহিন রহমান (৩০), মিলন(২০), নাদের মিয়া(৩৫),ওয়াছিনুর(২৫), মেহেরাজ(২০),মরি (৩০), সানোয়ার(৩৫), আকবর (৩০),আনোয়ার হোসেন(৩০) প্রমুখ।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।