শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৫

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
শান্তিগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৫ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লালু মিয়া (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

রোববার (১৭ অক্টোবর)সকালে উপজেলার উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এঘটনা ঘটে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হলেন, জয়কলস গ্রামের ওয়ারিশ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজি মুক্তাদির হোসেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গত শনিবার(১৬ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাত্রী নিয়ে যাচ্ছিলেন হেলাল মিয়া। এসময় অপর গাড়িকে পাস দিতে গিয়ে একই গ্রামের ফজলু মিয়ার(১৮) গরুর সাথে হেলাল মিয়ার গাড়ি ধাক্কা খায়। এ ঘটনায় হেলাল মিয়া ও ফজলু মিয়ার মধ্যে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে হেলাল মিয়াকে মারধোর করেন।

এনিয়ে ঘটনার জেরে আজ রোববার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে হেলাল মিয়ার পক্ষের গুরুতর আহত লালু মিয়াসহ আরো ৪ জন আহত হন। তাদেরকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় লালু মিয়া মারা যান। আহতরা হলেন, নিহত লালু মিয়ার ছেলে শাহিনূর মিয়া (২২), রইছ মিয়ার ছেলে ছালেক আহমদ (২৮), একই গ্রামের আমির আলী (৬০) ও তার ছেলে হেলাল মিয়া (৪০)। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে আটক করেছে পুলিশ।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, দুইপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল এন্ড কলেজে লালু মিয়া নামে একজন মারা গেছেন। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102