সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দিরাইয়ে ডাক্তার ও ওষুধ চাই দাবীতে মানববন্ধনে বক্তব্য দিলেন দুই সরকারি কর্মচারী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
দিরাইয়ে ডাক্তার ও ওষুধ চাই দাবীতে মানববন্ধনে বক্তব্য দিলেন দুই সরকারি কর্মচারী - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার ও ওষুধ সরবরাহের দাবীতে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তৃতা দিয়েছেন দুই সরকারি কর্মচারী।

এরা হলেন, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের সহকারী ফারহাতুর রাইয়ান বীথি ও উপজেলার চরনারচর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক আতাহার আলী।

গত বৃহস্পতিবার পেরুয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ওই মানববন্ধনটি হয়। এতে অংশ নিয়ে দুই সরকারি কর্মচারী ওই দাবীতে বক্তব্যও রাখেন। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বক্তৃতায় উপজেলা তথ্য সেবা কেন্দ্রের সহকারী ফারহাতুর রাইয়ান বীথি বলেন, আমি মূলত দিরাইবাসী না। চাকুরির সুবিধার্থে গ্রামবাসীর মাঝে আসতে পেরেছি। যদি স্বাস্থ্য সেবা থেকে জনগণ বঞ্চিত হয় তাহলে এরচাইতে দুঃখজনক আর কিছু হয় না। স্বাস্থ্য সেবা প্রত্যেকের জন্যই এটা মৌলিক অধিকার। ডাক্তার না থাকায় গ্রামের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আজকে মানববন্ধনের যে উদ্দেশ্য ‘ডাক্তার নাই, ডাক্তার চাই’।

এ উদ্দেশ্যে আমি মূলত যেটুকু বলবো, যতো তাড়াতাড়ি সম্ভব এই পেরুয়াবাসীর আশা কিংবা আক্ষেপ এটা যেন তাড়াতাড়ি পূরণ হয়।
পরিবার পরিকল্পনা পরিদর্শক আতাহার আলী বক্তব্যে বলেন, আমরা অত্যন্ত সুন্দর একটি বিল্ডিং পেয়েছি সরকারের কাছ থেকে। কিন্তু পরিচালনার জন্য জনবল খুবই কম। এ অবস্থার পরিত্রাণে তিনি পরিকল্পনা মন্ত্রী, এমপি ও ডিসি’র সুদৃষ্টি কামনা করেন।

দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী বলেন, সে (আতাহার আলী) একজন সরকারি চাকুরীজীবি হয়ে ওখানে যেতে পারে না। বিষয়টি আমি খতিয়ে দেখবো।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সোনিয়া বলেন, আমরা মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়েও কাজ করি। ওইখানে মানববন্ধন হবে, এটা আমাদের বলা হয়নি। বলা হয়েছে সেখানে শতাধিক নারী ও স্টুডেন্ট উপস্থিত থাকবে, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলতে দাওয়াত দেয়া হয়। এজন্যই আমার সহকারী ফারহাতুর রাইয়ান বীথি সেখানে যায়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102