সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দিরাইয়ে নদীতে জাল ফেলে মিলল বৃদ্ধের লাশ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
দিরাইয়ে নদীতে জাল ফেলে মিলল বৃদ্ধের লাশ - Sunamganj Journal

দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে নদীতে জাল ফেলে বৃদ্ধ নগেন্দ্র বর্মণ (৭০)-এর লাশ উদ্ধার করেছে স্বজনরা।

রোববার ভোররাত ৪টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাড়ির পাশের কালিনী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত নরেশ বর্মনের পুত্র।

পরিবারের লোকেরা জানায়, গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঘর থেকে বেরিয়ে যান নগেন্দ্র বর্মন। যাবার সময় বলে যান ফিরতে দেরী হবে। ফিরে এসে রাতের খাবার খাবেন। এরপর অনেক রাত পর্যন্ত তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে বড় ছেলে নকুল বর্মন মাছ ধরতে যাবার জন্য ঘুম থেকে উঠে নগেন্দ্র বর্মনের কক্ষের দরজা খোলা দেখতে পান। তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজনকে ডেকে তুলেন। খোঁজাখুজি করে নদীর ঘাটে নগেন্দ্র বর্মনের জুতা দেখতে পান। এসময় নদীতে জাল ফেলে নগেন্দ্র বর্মনের লাশ পাওয়া যায়।

নকুল বর্মন বলেন, আমার বাবাও আমাদের সাথে জাল বাইতে যান। সম্ভবত তিনি নৌকার পানি সেচ করতে গিয়েছিলেন। ৪ ছেলে ও ১ মেয়ের পিতা নগেন্দ্র বর্মনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইউপি সদস্য সুকেশ বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102