রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে নিহত ৫

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে নিহত ৫ - Sunamganj Journal

বিশেষ প্রতিনিধি: গত ১৭ ঘন্টা ব্যবধানে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ সদর ও দিরাই এবং শান্তিগঞ্জে ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রেজিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়। তিনি, একই এলাকার এরশাদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, নিলপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুত গামী একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নারী মারা যান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে বিকাল ৩টার দিকে জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের শ্যামারচর থেকে নিজ বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে দিরাই-শ্যামারচন সড়কের কালীনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক(৩০) নিহত হয়েছেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠাচ্ছেন। তবে তাৎক্ষনিক নিহতের নামপরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত এজাজুল ইসলাম ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান।

অন্যদিকে বুধবার রাত সাড়ে ১০ টায় ছাতকের জাউয়াবাজার থেকে মোটরসাইকেল যোগে শান্তিগঞ্জে যাওয়ার পথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় পৌছালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতকগ্রামের জালাল উদ্দিনের ছেলে হৃদয় আহমদ(২৩), একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে জামিল আহমেদ(২২) ও একই এলাকার বাসিন্দা লায়েক আহমদ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন এবং বাসটিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজি মুক্তাদির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩জনের লাশ উদ্ধার করা হয় এবং ঘাতক বাসটি আটক করে পুলিশ। তবে চালককে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102