শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতকগ্রামের জালাল উদ্দিনের ছেলে হৃদয় আহমদ(২৩), একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে জামিল আহমেদ(২২) ও একই এলাকার আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজি মুক্তাদির হোসেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ছাতকের জাউয়াবাজার থেকে মোটরসাইকেল যোগে শান্তিগঞ্জে যাওয়ার পথে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস পূর্ববীরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। তাৎক্ষনিক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে জানায় পুলিশ। তবে ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।

শান্তিগঞ্জ থানার ওসি কাজি মুক্তাদির হোসেন বলেন, সেংবাদ পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের পাশাপাশি শান্তিগঞ্জ থানা পুলিশ পৌছে। সেখানে একটি মোটরসাইকেলের তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি।
#

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102