মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

‘শুধু শুল্ক কমালে তেল ও চিনির দরে কোনো প্রভাব পড়বে না’

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
‘শুধু শুল্ক কমালে তেল ও চিনির দরে কোনো প্রভাব পড়বে না’ - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ শুধু শুল্ক কমালে তেল ও চিনির দরে কোনো প্রভাব পড়বে না। আমদানি ব্যয় ও প্রচলিত দামের সাথে মিল থাকতে হবে। তা না হলে সুফল পাবে কেবল উৎপাদক কোম্পানি। এমন দাবি ডিলার ও খুচরা ব্যবসায়ীদের।

অভিযোগ, করোনার লোকসান পুষিয়ে নিচ্ছে বড় ব্যবসায়ীরা। তাদের নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের দাম নিয়ে বিপদে পড়তে হবে। বাজার মানেই এখন মন খারাপের রাজ্য। ফর্দ হাতে হতাশ আনাগোনা ক্রেতাদের। বিনিয়োগ আর ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত খুচরা ব্যবসায়ীরা। দাম বাড়েনি দোকানে এমন পণ্য খুঁজে পাওয়া দুষ্কর। দামের পারদ আরও চড়ে চিনি আর তেলের বাজারে।

সরকারের নতুন ঘোষণা এসব পণ্যের আমদানি শুল্ক ও অগ্রিম কর প্রত্যাহার হবে। এরপর দামে এদিক-ওদিক হলেই কঠোর হবে প্রশাসন। কিন্তু তাতে কী আসে যায়? আপাতত কোনো প্রভাব নেই খুচরা বাজারে। খোলা চিনির কেজি এখনও ৭৫ থেকে ৮০ টাকা। প্যাকেটজাত হলে দাম আরও বেশি। ৭শ’ টাকার নিচে মিলছে না সয়াবিন তেলের ৫ লিটারের বোতল। আর এসবের জন্য ডিলারদের দুষছেন ব্যবসায়ীরা।

ডিলাররা বলছেন, আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর সুফল পাবে উৎপাদক কোম্পানি। দিন শেষে মিলগেটে দাম না কমলে ক্রেতার জন্য কোনো সুখবর নেই। এসব কোম্পানি দাম কতো কমাবে, তা নিয়েও সন্দিহান তারা। তাই শুধু খুচরা বাজারে অভিযান চালালে কোনো লাভ হবে না।

সরকারি হিসাব বলছে, গত এক বছরে দেশে সয়াবিন তেলের দাম বেড়েছে ৪৩ শতাংশ। চিনির ক্ষেত্রে এই হার ২৭ ভাগ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102