মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে দুরারোগ্য রোগীদের মধ্যে ৯ লক্ষ টাকার চেক বিতরণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
দোয়ারাবাজারে দুরারোগ্য রোগীদের মধ্যে ৯ লক্ষ টাকার চেক বিতরণ - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে দোয়ারাবাজারে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজ সেবা কার্যালয়। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা প্রমুখ

বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন। তবে এ সময় আরো যারা এই আর্থিক অনুদানের চেক পাননি তাদেরকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে বলে চেক বিতরণ অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় দোয়ারাবাজার উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হলো।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102