মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় দূর্গাপুজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
শাল্লায় দূর্গাপুজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পুজা। এই পুজাকে ঘিরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে।

সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে এবং সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে শাল্লা উপজেলার পুজা আয়োজনকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শাল্লা উপজেলা শিক্ষাকর্মকর্তা দীন মোহাম্মদ নয়নের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান, লে. কমান্ডার সিঞ্চন আহমেদ, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও শাল্লা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102