সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বৃষ্টি আল্লাহর রহমত-পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
বৃষ্টি আল্লাহর রহমত-পরিকল্পনামন্ত্রী - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বৃষ্টি আল্লাহর রহমত। আমরা আরও বৃষ্টি চাই। ‘হে আল্লাহ আমাদের আরও বৃষ্টি দেন। ধান দেন। মাছ দেন।

রোববার বেলা সাড়ে ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের শোকসভা চলাকালে তুমুল বর্ষণ হচ্ছিল। এ সময় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। আমি এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মানুষের জন্য কাজ করতে। কিছু লোক আমাকে প্রধামন্ত্রীর কাছে মন্দভাবে উপস্থাপন করতে চায়। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। আমি কয়টা অন্যায় কাজ করেছি গত ১২ বছরে।

দিরাইয়ের মানুষ আজ আমাকে ৭ টি উন্নয়ন কাজের অনুরোধ করছেন। আমি বলবো শুধু এই ৭টি নয় আরও ৭০টি কাজ করতে হবে। আপনাদের দুঃখগুলো আমি একা দূর করতে পারবো না, আমি আমার নেত্রীর অনুমতি নিয়ে আপনাদের কাজগুলো সম্পন্নের চেষ্টা করবো।
তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত আমার বড় ভাই। দিরাইয়ে আসলে আমি ড. জয়া সেনগুপ্তা এমপিকে মিস করি। তিনি আমার বৌদি। তিনি অসুস্থ। তার সুস্থতা কামনা করি।

দিরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সমীরণ দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সহসভাপতি রেজাউল করিম শামীম, সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, সহসভাপতি ও শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবণী মোহন দাস, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদস্য ও দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, দিরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, প্রয়াত আছাব উদ্দিন সরদারের ভাতিজা শাহ আলম সরদার প্রমুখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকে থানা পয়েন্টে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। শোকসভা চলাকালে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য শুনেন শতশত মানুষ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102