মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

নয়া দামানের পর সেই শিল্পী তসিবা এবার আসছেন নয়া কইন্যা নিয়ে

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
নয়া দামানের পর সেই শিল্পী তসিবা এবার আসছেন নয়া কইন্যা নিয়ে - Sunamganj Journal

বিনোদন রিপোর্টঃ দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগানো, সিলেটের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগম নয়া দামান গানের পর এবার ‘নয়া কইন্যা’ শিরোনামে একটি নতুন চমক হিসেবে চমৎকার একটি গান নিয়ে আসছেন। আগামী রোববার (৩রা অক্টোবর) রাত ৯টায় মানিক চাঁন ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং করেছেন জীবন চন্দ্র দাস। গানটির কথা লিখেছেন লন্ডন প্রবাসী লেথক মানিক চাঁন । সুর ও সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। গানটিতে মডেল হয়েছেন এসকে তিশা।

গানটি প্রসঙ্গে শিল্পী তসিবা বেগম বলেন, ‘করোনার সময়ে গানটি করেছি। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গানটির কাজ করেছি। গানটির ভিডিওতে অনেক ভালো অভিনয় করেছেন আমার সহ শিল্পীরা। আশা করছি গানটি সবার ভালো লাগবে। দর্শক মহলে ভালো লাগলেই, এতেই আমাদের কষ্ট স্বার্থক হবে৷ সবাইকে গানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102