সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিমের রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকাল ৩ ঘটিকায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযা শেষে লাশ ছাতক বাঘবাড়ির কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাযা শেষে বাঘবাড়ি সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Sunamganj Journal

জানাযায় উপস্থিত থেকে তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন। প্রথমে নিহতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও দলীয় নেতা কর্মীবৃন্দ।

দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Sunamganj Journal
রষ্ট্রীয় মর্যাদায় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার ভূমি মো. ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জানাযায় আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, আওয়ামীলীগের অপর গ্রুপের আহবায়ক ফরিদ আহমদ তারেক, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আমিরুল হক,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আফজাল হোসেন, উত্তর কোরমা ইউনিয়ের চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামীলীগ মোশাহিদ আলী, জেলা পরিষদের সদস্য এপিপি আব্দুল আজাদ রুমান, আওয়ামীলীগ নেতা তানভীর আশরাফ চৌধুরী বাবু, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাৎ মো.লাহিন, জেলা বারের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার শফর আলী, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার সমিতি সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, দেওয়ান আসিদ রাজা চৌধুরী,আওয়ামীলীগ নেতা রোটারিয়ান নুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102