মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রয়াত মেয়র জগলুল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
প্রয়াত মেয়র জগলুল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুনামগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল স্মরণে ১৭দিন ব্যাপী আয়ূব বখত জগলুল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধনী খেলা শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার ২০টি ফুটবল টিম খেলায় অংশগ্রহন করবে।

শুক্রবার বিকেলে শহরের জেলা স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।

এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত মেয়রের ছোটভাই বর্তমান সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সেলিম আহমদ,বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক,প্যানেল মেযর আহমদ নুর,সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, সাবেক প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল,বর্তমান কাউন্সিলর আহসান জামিল আনাছ,আয়ুব বখত জগলুল স্মৃতি সংসদের সভাপতি মো. শফিকুল ইসলাম ফরহাদ,সিনিয়র সহ সভাপতি মো. সুজন মিয়া,এড.মো. রোখসান আলী,আনোয়ার আলম,সাধারন সম্পাদক আমির হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক এড. আজিজুল ইসলাম সৌরভ,সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিহাব প্রমুখ। খেলায় বিশ্বম্ভরপুর উপজেলার উদয় যুবসংঘ মিয়ারচর বনাম দিরাই ফুটবল একাডেমির মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

খেলায় অংশগ্রহনকারী দিরাই ফুটবল একাডেমি বিশ্বম্ভরপুর উদয় যুবসংঘ মিয়ারচরকে পরাজিত করে জয়লাভ করে।

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেযর আয়ূব বখত জগলুল সবসময়ই ছিলেন আপোষহীন প্রতিবাদি ও উন্নয়নমূখী জনপ্রতিনিধি। তিনি তার জীবদ্দশায় এই পৌর শহরকে মাদকমুক্ত করতে এবং বর্তমান প্রজন্মের ছেলেদের মাদকমুক্ত রাখতে ক্রীড়াংঙ্গনের প্রতি আকৃষ্ট করেছেন। আজ তিনি আমাদের মধ্যে বেচেঁ না থাকলেও তার কর্মকান্ডগুলোর কারণে তিনি আজীবন সুনামগঞ্জবাসীর মনের মাঝে বেচেঁ থাকবেন।

তিনি প্রয়াত মেয়রের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্মরণে এই ফুটবল খেলার উত্তর উত্তর সফলতা কামনা করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102