সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

করোনায় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
করোনায় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম (৮৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিলেট শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন।

মৃত আব্দুর রহিম উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনা পজিটিভ ছিলেন এবং দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, আব্দুর রহিম ছিলেন দোয়ারাবাজার পরিষদের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮৫ থেকে ৯০ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন তাঁর হাত ধরে উপজেলার ব্যাপক উন্নয়নকাজের সূচনা হয়। দোয়ারাবাজার উপজেলার প্রথম এমবিবিএস ডাক্তার তিনি। ছাত্রজীবনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও শরণার্থীশিবিরের চিকিৎসকের দায়িত্ব পালন করেন ডা. আব্দুর রহিম।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ৩১০৪৮ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102