রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

শাল্লায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
শাল্লায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্র্যাক হিউমিনিটারিয়ান প্রোগ্রামের আয়োজনে ও হবিবপুর ইউনিয়নের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় দুর্যোগকালীন সময়ে সংশ্রিষ্ট কমিটি ও কমিউনিটি লোকজনের করণীয়, ক্ষয়-ক্ষতির পরিমাণ হ্রাসকরণ, দুর্যোগ পরবর্তী বিভিন্ন সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির রেদুয়ান চৌধুরীর পরিচালনায় ও হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় হবিবপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা বিলকিস জাহান, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি.সি দাস, সাংবাদিক বিপ্লব রায়, পাভেল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102