মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তিন সন্তানের জননীর সাথে ইউপি সদস্যের পরকীয়া, আদালতে মামলা দায়ের

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
তিন সন্তানের জননীর সাথে ইউপি সদস্যের পরকীয়া, আদালতে মামলা দায়ের - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক ইউপি সদস্যের পরকীয়ায় সংসার ভাঙার উপক্রম এক হতদরিদ্র দিনমজুরের। এনিয়ে আদালতে মামলা হওয়ার পর এলাকাজুড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিন সন্তানের জননীর সাথে ইউপি সদস্যের যৌন উত্তেজনামূলক একাধিক ফোনালাপের কল রেকর্ড ইতোমধ্যে এলাকার মানুষের মোবাইলে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকার লোকজন।

আদালতের মামলার এজাহার সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও শ্রীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মেরিট কেয়ার একাডেমির প্রিন্সিপাল জামাত নেতা সফিকুল ইসলাম একই ইউনিয়নের এক দিনমজুরের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছেন। সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে নিরীহ স্বামী তার স্ত্রীকে ইউপি সদস্যের সাথে মোবাইলে কথাবার্তা বলতে নিষেধ করেন। কিন্তু ইউপি সদস্য মোবাইলে ওই মহিলার সাথে যোগাযোগ অব্যাহত রাখেন। অতিসম্প্রতি মহিলার মোবাইলে ইউপি সদস্যের যৌন আপত্তিকর কল রেকর্ড পাওয়া গেলে প্রতিকার চেয়ে আদালতের দারস্থ হন নিরীহ দিনমজুর স্বামী। এদিকে ওই রেকর্ড ফাঁস হয়েগেলে স্ত্রী এখন স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করেছেন।

এব্যাপারে ওই মহিলার স্বামী জানান, ‘আমি কাজের সুবাদে বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলাম। এই সুযোগে ইউপি সদস্য সফিকুল ইসলাম বিভিন্ন ভাবে আমার স্ত্রীকে ভিজিডি, ভিজিএফ সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। আমি এর সুবিচার চেয়ে আদালতের দারস্থ হওয়ায় ইউপি সদস্য আমাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখায়। এমনকি আমার স্ত্রীকে সে নিয়ে যাবারও হুমকি প্রধান করে আসছে। আমি আমার তিন সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিরাপত্তা চেয়ে লিখিতভাবে দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করেছি।

এবিষয়ে জানতে ইউপি সদস্য সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কল রেকর্ডটি আমার এটা আমি অস্বীকার করিনা এটা আমারই রেকর্ড। ‘আমাকে ফাঁসাতে আমার প্রতিপক্ষরা এসব প্রচার করে বেড়াচ্ছে। চেয়ারম্যান ফারুক আহমদ দীর্ঘদিন ধরে আমার বিপক্ষে কাজ করছেন। আমি ষড়যন্ত্রের শিকার। বিষয়টি যেহেতু বড় আপোষ মিমাংসা করতে একটু সময় লাগবে, তবে আপোষের চেষ্টা চলছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, ‘ইউপি সদস্যের পরকীয়ার মামলাটি খতিয়ে দেখে আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঐ মহিলার সাথে কল রেকর্ডটি আমি শুনেছি। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102