সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ছাতকে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
ছাতকে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন - Sunamganj Journal

ছাতক প্রতিনিধি: ছাতকে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের মাঠে ক্ষেতের জমি থেকে রক্তাক্ত অবস্থায় আখলাক মিয়ার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে পার্শ্ববর্তী মোল্লাআতা গ্রামের জাহির আলীর ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় হোছন সুপার মার্কেটের সামনে ভ্রাম্যমাণ দোকান দিয়ে ব্যবসা করতো আখলাক মিয়া। রোববার রাতে আখলাক দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বুড়াইরগাঁও- বাউভোগলী সড়কের বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের কবরস্থান এলাকায় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে ক্ষেতের জমিতে লাশ ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

রাস্তায় তার বাইসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে রাস্তার অদূরে ক্ষেতের জমিতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়।

ছাতক থানার উপ-পরিদর্শক শামসুল আরেফিন জানান, সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রক্তাক্ত লাশের গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102