বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

মৌলভীবাজারে বন্যায় ২ উপজেলার ২০ হাজার পরিবার পানিবন্দী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
মৌলভীবাজারে বন্যায় ২ উপজেলার ২০ হাজার পরিবার পানিবন্দী - Sunamganj Journal

মৌলবীবাজার প্রতিনিধি: টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে চার উপজেলার ২০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যায় আউশ ও সবজিখেতের পাশাপাশি পুকুরের মাছও ভেসে গেছে।

শনিবার (১১ জুলাই) ধলাই নদীর ভাঙনে কমলগঞ্জের আদমপুর, ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়। রাতে উজানে পানি কমতে থাকলেও উপজেলার নিম্নাঞ্চল শমশেরনগর, পতনউষার ও মুন্সিবাজার ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুরে ভাঙনের কারণে টেংরা ও কামারচাক ইউনিয়ন এবং সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তারাপাশা-টেংরা সড়কসহ বিভিন্ন স্থানে যাতায়াতের সড়ক তলিয়ে গেছে।

বন্যাকবলিত মানুষজন বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকটে ভুগছেন। অনেক এলাকায় রান্না বন্ধ রয়েছে কয়েকদিন ধরে। দুর্গত এলাকাগুলোতে ডায়রিয়া, জ্বর ও চর্মরোগ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে অব্যাহত বৃষ্টিতে মনু নদের পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাঙন এলাকা দিয়ে পানি বের হয়ে নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে।

মৌলভীবাজার সদর উপজেলার ২০০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিপুল সিকদার বলেন, বন্যায় রাজনগর উপজেলার টেংরা, কামারচাকসহ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজারো মানুষ পানিবন্দি হয়ে আছেন। আমাদের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

মৌলভীবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, এ পর্যন্ত চার উপজেলার ২০ হাজার ২০০টি পরিবার পানিবন্দি রয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য পানি কমলে পাওয়া যাবে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ করছি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102