সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে - Sunamganj Journal

অর্থনীতি ডেস্ক: দেশের পুঁজিবাজারে সোমবার (২০ সেপ্টেম্বর) সব ধরনের সূচক উত্থান ধারায় ফিরেছে। তবে আগের দিনের ধারাবাহিকতায় আজও লেনদেন কমেছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৬ লাখ টাকা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102