বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

বন্যায় প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
বন্যায় প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগে সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবার পানিবন্দি রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বন্যায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ১১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে বর্তমানে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে ২৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। চট্টগ্রামে নিহত হয়েছেন ১১ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন, মৌলভীবাজারে ১ জন। এছাড়া খাগড়াছড়িতে ১ জন আহত, বান্দরবানে ২ জন, কক্সবাজারে ২৪ জন এবং চট্টগ্রামে ১২ জন আহত হয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। সেখানে ৭ লাখ ৫৯ হাজার ৫৩০ জন মানুষ ক্ষতিগ্রস্ত এবং ১ লাখ ৮৮ হাজার ৬৪৮টি পরিবার পানিবন্দি রয়েছে। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ২৭, মৌলভীবাজারে ৩৮ হাজার ১৭২, হবিগঞ্জে ২৮ হাজার ১৪০, খাগড়াছড়িতে ২৭ হাজার ২২০, বান্দরবানে ৮ হাজার ৩৫০ এবং রাঙামাটিতে ৩ হাজার ৫২৪ জন।

বন্যাকবলিত এলাকায় ত্রাণকার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গত সাত জেলার জন্য চাল, নগদ অর্থ, শুকনো খাবার ও শিশু খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি গত ৭ জুলাই দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে মোট ৬ হাজার ৯০০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাত জেলার জন্য পৃথকভাবে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের মাধ্যমে তা বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102