রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দিন ব্যাপী জেলা শহরে কর্মরত সাংবাদিকদের প্রত্যক্ষভোটে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক পদে মাছরাঙ্গা টিভি ও জনকণ্ঠের প্রতিনিধি এমরানুল হক বিজয়ী হয়েছেন।

মাহবুবুর রহমান পীর সভাপতি পদে ২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এমরানুল হক চৌধুরী ২২ ভোট পেয়েছেন।

এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে দৈনিক জালাবাদের জসিম উদ্দিন ও সহ সভাপতি পদে ২৮ ভোট পেয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি আল হেলাল বিজয়ী হয়েছে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে আরটিভির শহীদনূর আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে সুনামগঞ্জ জার্নাল ও দ্যা সাউথ এশিয়ান টাইমসের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নাগরিক টিভির অরুন চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে সময় টিভির ক্যামরা পার্সন রুজেল আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুনামকণ্ঠের মোশাহিদ রাহাত নির্বাচতি হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্ব›দ্বীতায় কোষাধ্যক্ষ পদে যমুনা টেলিভিশনের আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে রাইজিং বিডির মনোয়ার চৌধুরী, কার্য-নির্বাহী সদস্য পদে যায়যায়দিনের ঝুনু চৌধুরী, আমাদের অর্থনীতির শাহাবুদ্দিন আহমদ, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ ও দিলাল আহমদ বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচনের দায়িত্বপালন করেন জেলা তথ্য অফিসার আব্দুস সত্তার।

মুক্ত গণমাধ্যম চর্চায় গণতান্ত্রিক ধারায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানিয়েছেন ভোটার ও বিজয়ী প্রার্থীরা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102