সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

এনআইডি সার্ভার বন্ধ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
এনআইডি সার্ভার বন্ধ - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ রয়েছে। তবে সার্ভারটি বিকেল ৫টা পর খুলে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে। বিকাল ৫টার পর্যন্ত বন্ধ রাখা হবে।

এর আগে এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন সার্ভার বন্ধ থাকার বিষয়টি গণমাধ্যমকে জানান। এতে জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট কাজ বন্ধ রয়েছে।

অশোক কুমার দেবনাথ জানান, বুধবার বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে সার্ভার। এনআইডি সার্ভার বন্ধ থাকায় অনেক ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে সংশ্লিষ্ট সেবা প্রদান। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সবগুলো সেবাই বিঘ্নিত হচ্ছে আজ।

ইএনআইডি সার্ভারে রয়েছে দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভাণ্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এ তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি ইসির তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির একটি বৈঠকেও বিষয়টি উঠে আসে।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-জিওভি সিআইআরটি) পরিচালক সাইফুল আলম খান বলেছেন, কোনো সার্ভার হ্যাক হয়নি। নিরাপত্তার স্বার্থে কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102