রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে বগুলা স্কুল এন্ড কলেজে শোক দিবস পালন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
দোয়ারাবাজারে বগুলা স্কুল এন্ড কলেজে শোক দিবস পালন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং বোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সভাপতি মোঃ মিলন খান।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, গভর্নিং বডির সদস্য এবং বতমান মেম্বার বুলবুল মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাফর আলী খান, গভর্নিং বডির সদস্য ইউনুস আলী।

স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র শরীফ উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার প্রভাষক জনাব শামসুল হক।
তারপর আমন্ত্রিত অথিতিগণ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন এবং পরিবারের সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, প্রভাষক হাসমত আলী, জাহাঙ্গীর আলম,স্কুল শাখার সিনিয়র শিক্ষক আহাম্মদ আলী, মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক হানিফ আলী,আনোয়ার হুসেন, জুয়েল মনি,সাফায়েত আহমেদ, কলেজ শাখার অফিস সহকারী মোস্তাফিজুর রহমান নয়নসহ স্কুল ও কলেজ শাখার শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102