রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় বন্যার্তদের মাঝে সেইভ শাল্লা ও শাল্লা সমিতি ঢাকার ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
শাল্লায়  বন্যার্তদের মাঝে সেইভ শাল্লা ও শাল্লা সমিতি ঢাকার  ত্রাণ বিতরণ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সেইভ শাল্লা এবং শাল্লা সমিতি ঢাকার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) সকাল ৮ থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৪ টি ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, তাদের নিজস্ব তহবিল ও মানবিক আবেদনে সারা দিয়ে দেশী বিদেশী বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রদত্ত অর্থ সহায়তায় প্রায় এক হাজার পরিবারকে শুকনা খাবার ও রান্নার বিভিন্ন সামগ্রী শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজার, কাদিরপুর, সেননগর, দূর্লভপুর, পাড়াখালী, শহদেবপাশা, দামপুর, নোয়াগাও ও কান্দিগাও, বাহাড়া ইউনিয়নে মেঘনাপাড়া, গুচ্ছ গ্রাম হরিপুর, হবিবপুর ইউনিয়নে আন্দপুর, নিয়ামতপুর, শাসখাই, সরসপুর, আটগাও ইউনিয়নে আটগাও, সরমা গ্রামের বিভিন্না আশ্রয় কেন্দ্র এবং পানি বন্দি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় সেইভ শাল্লা ফাউন্ডেশনের সভাপতি ও শাল্লা সমিতির উপদেষ্টা ডাক্তার আবুল কালাম চৌধুরী বলেন, আমরা এখন পর্যন্ত ২০০০ পেকেট এান বিতরণ করছি পরে আরো বেশি এান দেওয়া চিন্তা আছে শাল্লার যে কোন দূর্যোগে সেইভ শাল্লা ও শাল্লা সমিতি, ঢাকা গণমানুষের পাশে থেকে তাদের সহায়তা প্রদান করে। তাছাড়া দেশের অন্যান্য স্থান থেকে শাল্লায় যারা ত্রাণ বিতরণ করতে আসে তাদের নৌকা সহায়তা ও সেচ্ছাসেবী হিসাবে কাজ করার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, সেইভ শাল্লা ২০১৭ সালে শাল্লায় অকাল বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলে সেইভ শাল্লা কলেজের সকল শিক্ষার্থীদের ভর্তি ফি র টাকা নিজ তহবিল থেকে প্রদান করে এলাকাবাসীর সৃষ্ট আকর্ষণ। ত্রাণ কাজে অর্থ সহায়তা কারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সেই সাথে সেচ্ছাসেবীসের ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102